মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধিঃ
রংপুর মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের নির্বাচনী আমেজ শেষের দিকে জমে উঠেছে।
বৃহস্পতিবার (৩রা ফেব্রুয়ারি) দুপুরের দিকে রানীপুকুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা পরিদর্শনকালে বিভিন্ন দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করলে কি করবেন।
তার কিছু অংশ হিসাবে নির্বাচনী প্রচারণায়
আওয়ামী লীগ নৌকা প্রার্থী শফিকুল ইসলাম রাঙ্গা বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পছন্দ করে দলীয় মনোনয়ন নৌকা দিয়েছেন।
বর্তমান সুষ্ঠু নির্বাচন হবে আর সুষ্ঠু নির্বাচন হলে নৌকা মার্কা বিপুল ভোটে জয়ী হবে। ২নং রানীপুকুর ইউনিয়নে নৌকার জোয়ার উঠেছে। আগামী ৭ ফেব্রুয়ারি জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।
স্বতন্ত্রপ্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ খান বলেন, আমি সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলাম। জনগণের কথা চিন্তা করে এবার আমি ইউনিয়ন নির্বাচন নেমেছি।
আমি সরকারের কাছে নৌকা প্রতীকের জন্য আবেদন করেছিলাম কিন্তু সরকার আমাকে নৌকা প্রতীক দেয়নি। তাই সতন্ত্র প্রার্থী হিসাবে মটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি আশাকরি জনগণ আমাকে ভালোবাসে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান বলেন, আমি নির্বাচনে জয়লাভ করি। তাহলে ২নং রানীপুকুর
ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করব। ইউনিয়নে প্রতিটি রাস্তাঘাট, ড্রেন, মাদক, বাল্যবিবাহ, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে সমস্ত সামাজিক কার্যক্রম গুরুত্বসহকারে পালন করবো।