আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রাজারহাটে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মাঠে পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বৃহস্পতিবার ১জুলাই সকাল থেকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজার গুলোতে জনসাধারনের অবাধ চলাফেরা নিয়ন্ত্রনে কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনা বাস্তবায়নে মাঠে পর্যায়ে তৎপরতা চালান।রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকারের নেতৃত্বে সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম,এসআই অনিল চন্দ্র,এএসআই রঞ্জিত সহ অন্যান্য সদস্যবৃন্দ রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের নাজিম খান বাজার,বাছড়া বাজার,বিদ্যানন্দের ডাংরার বাজার,রতিগ্রাম বাজার,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চায়নাবাজার ও সিঙ্গের ডাবরির বাজারে টহল দেন।এই সময়ে ওসি রাজু সরকার হ্যান্ড মাইক দিয়ে সকল কে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে চলাফেরার কথা বলেন।সেই সাথে মুদির দোকান,ওষুধের দোকান,কীটনাশকে দোকান,কাচা সাকসবজির দোকান,মাছ মাংসের দোকান ও হোটেল রেস্তোরাঁ সকাল ৬ থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ প্রদান করেন এবং বাধ্যতামূলক মাস্ক পরে হাট বাজারে কেনাবেচা করার কথা জানান।সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ