আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুর রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধিঃ
রংপুর রিপোর্টার্স ইউনিটিতে রংপুর জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক ২০২১ সালের অন্তর্ভুক্ত হওয়া নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এ উপলক্ষে রংপুরের প্রায় ২০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম রহমতুল্লাহ অপু’র সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলুর সঞ্চালনায়,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মানিত অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র  আলহাজ্ব মাহমুদুর রহমান টিটু, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ এর DAD মোঃ মজনু শেখ, স্নেহা জেনারেল হসপিটাল ও স্নেহা নার্সিং কলেজ লিঃ এর সম্মানিত চেয়ারম্যান মনোয়ারুল কাদীর মাসুম,
রংপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এবং লালমনিরহাট, ভুরুঙ্গামারী, বদরগঞ্জ মিঠাপুকুর পীরগঞ্জসহ বিভিন্ন জেলা-উপজেলায় অবস্থিত রিপোর্টার্স ইউনিটির সকল শাখা নেতৃবৃন্দ।
আলহাজ্ব মাহমুদুর রহমান টিটু তার বক্তব্যে বলেন আমিন রংপুর রিপোর্টার্স ইউনিটির সর্বাত্মক উন্নতি কামনা করি আমার ওয়ার্ডে অবস্থিত এই সংগঠনটি আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সব সময় থাকবে আমি ব্যক্তিগতভাবে যা পারি সহযোগিতা করব পাশাপাশি এই সংগঠনের জন্য সিটি কর্পোরেশনের মেয়র এবং ডিসি মহোদয় কে যতদূর সুপারিশ করা যায় একটি স্থায়ী জায়গা বরাদ্দের জন্য সুপারিশ করবো।
র‍্যাব-১৩ এর DAD মজনু শেখ বলেন, আমাদের বিভিন্ন প্রোগ্রামের রংপুরের সকল সাংবাদিক গণমাধ্যমকর্মী যারা বিভিন্ন মিডিয়ায় কর্মরত আছেন, তারা আমাদের ডাকে যেকোনো সময় আমাদের প্রোগ্রাম কাভারেজ করেন।  বিশেষ করে আমাদের সকল প্রোগ্রামের রংপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যদের কে দেখতে পাই।
আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় র‍্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে রিপোর্টার্স ইউনিটির পরিস্থিতি এবং আবদার আমি আমার সিও মহোদয়ের সাথে কথা বলে তাকে অবগত করব।
এ সময় স্নেহা জেনারেল হসপিটাল ও স্নেহা নার্সিং কলেজ লিঃ এর সম্মানিত চেয়ারম্যান মোঃ মনোয়ারুল কাদীর মাসুম
বলেন, বিগত দিন থেকেই আমি এই সংগঠনের নাম শুনেছি।
এই সংগঠনের অনেক সাংবাদিকের সাথে আমার পরিচিতি আছে। কিন্তু আমি কোনদিন এই অফিস কার্যালয়ে আসিনি। একটা সাংবাদিক সংগঠনের আরো ভালো পরিবেশ,
ভালো স্থাপনা থাকা দরকার বলে আমি মনে করি। আমি আমার পক্ষ থেকে রংপুর রিপোর্টার্স ইউনিটির উন্নয়নে   এক লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা করছি। তিনি আরও বলেন ভবিষ্যতে এই সংগঠনটিকে সব ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ