আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং অধ্যক্ষের অভাবনীয় সাফল্য

সিয়াম রাজ,নিজেস্ব প্রতিবেদকঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে গত ৩১/০৫/২০২২ মঙ্গলবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান ।

রংপুর বিভাগের 8 জেলার প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অডিটরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল, রংপুরের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্করের সভাপতিত্ত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে পুরস্কার ও সনদ গ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান। ইতোমধ্যে ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান জাতীয় পযার্য়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে ২০১৭ সালে এবং বিভাগীয় পযার্য়ে ২০১৮ ও ২০১৯ নির্বাচিত হয়েছেন।

তিনি ব্যক্তি সাফল্যের পাশাপাশি প্রতিষ্ঠানকে নিয়ে গেছেন সাফল্যের শীর্ষে। তার হাত ধরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজ এসেছে জাতীয় পর্যায়ে ২০১৫ এবং বিভাগীয় পযার্য়ে ২০১৭,২০১৮ এবং ২০১৯ খ্রিঃ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল, রংপুরের উপ-পরিচাক (কলেজ) মোঃ ওমর ফারুক এবং রংপুর পুলিশের অতিরিক্ত সুপার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ