আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে ১৫ আগস্ট জেলা  যুবলীগের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ

মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি:

রংপুর নগরীতে ১৫ আগস্ট জেলা আওয়ামী যুবলীগের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করেন।

রবিবার (১৫ আগস্ট) সকাল ১১ টার দিকে ডিসির মোড় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধাঞ্জলি জানান নেতা কর্মীরা ।

উক্ত পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহিন বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা ওয়াসীমুলবারী হিমু, মাহফুজার রহমান মিলন, রাজু, সাইদুল,রুবেল, রবীউজ্জামান রবী,শিপন প্রমুখসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ