আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে ১০০০ পরিবার পেল সেনাবাহিনীর খাদ্যসহায়তা 

মোঃ সুমন ইসলাম
রংপুর প্রতিনিধি :
বুধবার (০৭ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে করোনাকালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসহায়তা তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম কামরুল হাসান। খাদ্যসহায়তা প্রদানকালে তিনি বলেন, সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে উদ্বুদ্ধ করছে। সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে সচেতন করা হচ্ছে। এই দুর্যোগকালে আমাদের সবাইকে বিধিনিষেধ মেনে চলে করোনা মোকাবিলা করতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা চলমান থাকবে বলে জানিয়ে মেজর জেনারেল এসএম কামরুল হাসান বলেন, রংপুরের একশ পরিবারসহ আজ (বুধবার) পুরো বিভাগে সহস্রাধিক পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরণ কার্যক্রমে রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, কাউন্সিলর মুনতাসির শামীম লাইকো,  মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) উজ্জ্বল কুমার রায়, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ