আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে স্নেহা নার্সিং কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি :

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের জন্য যারা জীবন বাজী রেখে জীবনের বিনিময়ে বাংলা ভাষাকে রক্ষা করেছে তাদের স্বরণে রংপুরে স্নেহা নার্সিং কলেজ লিমিটেড এর আয়োজনে শ্রদ্ধা জানানো হয়।

সোমবার প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্নেহা নার্সিং কলেজ লিমিটেড
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন স্নেহা নার্সিং কলেজ লিমিটেড ও স্নেহা জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম, চীফ ফাইন্যান্স অফিসার শিমুল ইসলাম, একাডেমিক কো-অর্ডিনেটর কাজী মোহাম্মদ আতাউর রহমান, নার্সি ইন্সট্রাক্টর আয়শা সিদ্দিকা শিলা,

প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, মেডিকেল এসিস্ট্যান্ট ডাঃ মীরজামান হক পিয়াল, অফিস সহায়ক মোঃ মশিউর রহমান, সমীর কুমার পাল, রাওশানুল ইসলাম রাজু, আব্দুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ