আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে  মৎস্য সপ্তাহ  উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

মোঃ সুমন ইসলাম
রংপুর প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে উপজেলা হল রুমে প্রামাণ্যচিত্র প্রদর্শন, উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ এবং  চাষীদের মাঝে এয়ারেটর বিতরণ করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত।ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প (২য় পর্যায়) সংশোধিত এর আওতায় সিবিজি প্রদর্শনী চাষীদের মাঝে এয়ারেটর বিতরণ। রবিবার (২৯ আগষ্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে ২য় দিন পীরগাছা উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এবং উপজেলা পরিষদ হল রুমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা সহ সিবিজি প্রদর্শনী চাষীদের মাঝে এয়ারেটর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন, সহকারী কমিশনার ভূমি মোঃ মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুল হক লিটন, মহিলা ভাইস চেয়ারম্যন মোছাঃ তানজিনা আফরোজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু আল হাজ্জাজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শামছুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাকিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সৈয়দ সুজা মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কায়সার আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এনামুল হক, উপজেলা সমবায় অফিসার মোছাঃ শামছুন্নাহার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সেলোয়ারা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম শওকত আলম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সোয়েব সিদ্দিকীসহ উপজেলার অন্যান্য কর্মকতা ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ