আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে মুসলিম এইড’র আয়োজনে ৩০০ জনকে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি :

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন ও সাহায্য সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস ও বাস্তবায়নকারী সংস্থা (winter and covid-19 preventive assistance is north,North-East and southern of Bangladesh)প্রকল্পের আওতায় মুসলিম এইড।

সারাদেশের ১২টি জেলায় ৫১১৭টি এর বেশি পরিবারকে শীতকালীন বস্ত্র,করোনা প্রতিরোধক উপকরণ,ডিটারজেন্ট পাউডার,সেনিটারি নেপকিন এবং ৩হাজার টাকা করে নগদ অর্থ সহয়তা প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় সংস্থাটির রংপুর অফিস মুসলিম এইড ইনস্টিটিউট ওফ টেকনোলজি (এম.এ.আই.টি)প্রাঙ্গনে গত২২ ও ২৩জানুয়ারি শনি ও রবিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন এর ১৫নং এবং ৩২নং ওয়ার্ডের হতদরিদ্র ৩০০পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন এর ৩২নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব মোর্শেদ সামীম,১৫ং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু,মুসলিম এইড’র ঢাকা অফিসের কো-অর্ডিনেটর হিউম্যানিটিরিয়া খন্দকার আব্দুল কাদের রাজু,রংপুর অফিসের একাউন্টস অ্যান্ড অ্যাডমিন এক্সিকিউটেট মাহফুজা খাতুন,মোবাইল সার্ভিসিং ইনেসট্রাক্টর সেলিম মাহামুদ সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাগণ।

পরে সহয়তা পাওয়া রাহিলা নামে ৬৫ উর্ধ বয়সী একজন বৃদ্ধা জানায়.. হামার এমন দুরবস্থাত মুসলিম এইডের সাহায্য খুব ওপকারে নাগবে,দোয়া করো বাবা তোমরা যাতে সবার পাশোত দারবার পান।

এসময় সংস্থাটির পক্ষে খন্দকার আব্দুল কাদের রাজু বলেন.. আমরা প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হতদরিদ্র মানুষদেরকে সহায়তা করে আসছি,ঠিক তেমনিভাবে এবার আপনাদের কাছে সহযোগিতা মূলক কিছু সামগ্রী এবং অর্থ সহয়তা করতে পেরেছি,তাই আপনারা মুসলিম এইড এর জন্য দোয়া করবেন আগামীতেও যেনো বিভিন্নভাবে মানুষের পাশে দাড়াতে পারে।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ