মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার জানকী ধাপের হাট এলাকার তাতীপাড়া নামক গ্রামের মৃত আলহাজ্ব আবুজার রহমান (কবিরাজ) তার মৃত্যুর পূর্বে তার এলাকায় একটি মসজিদ স্থাপনের অত্নপ্রকাশ করেন।
তারই ধারাবাহিকতার তার বড়ছেলে ডা. মোঃ গোলাস রব্বানী জানকী ধাপের হাট মাদ্রাসাপাড়া বাইতুল্লাহ জামে মসজিদ নামক একটি মসজিদ নির্মান কাজ শুরু করেন ২০১৭ সালের ১৪ই এপ্রিল বর্তমানে নির্মাণ কাজ শেষ এবং অযু খানা ১৭ ডিসেম্বর ২০২১ নির্মান কাজ শুরু হয়।
গতকাল ১৭ই ডিসেম্বর ২০২১ইং রোজ শুক্রবার জুমার নামাজের পর অযু খানার ভিত্তি প্রস্থর স্থাপন করেন ডা. মো: গোলাম রব্বানী। তিনি বলেন আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার বাবার অসিওত সঠিক ভাবে পালোন করতে পারি।