মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি :
বর্ণ টিভি ২য় বর্ষ শেষে ৩য় বর্ষে পদার্পণ করলো। এরই আলোকে রংপুরে বর্ণ টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বর্ণ টিভির ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে রংপুর প্রতিনিধি মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর রিপোর্টার্স ইউনিটির বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।
বর্ণ টিভির পুর্তি উৎসবের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বর্ণ টিভির রংপুর প্রতিনিধি অলোক নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দাবানল পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শুসান্ত ভৌমিক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় পত্রিকার রংপুর অফিস প্রধান ওয়াদুদ আলী, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটু,
রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সৈকতসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথি বরণ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে সকলের সমন্বয়ে কেককাটা হয়।