আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে নুর হোটেলের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীতে নূর হোটেল এন্ড রেস্টুরেন্ট এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট ২২) বাদ জুম্মার নামাজের পরে লালকুঠিরর মোড়স্থ এ নুর হোটেলের উদ্বোধনের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে রংপুর সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নূর হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোঃ নুরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
এসময় ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফ্ফার, স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম, রংপুর রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম,যুগ্মসাধারণ সম্পাদক রনজিত দাশ,
সহ-সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী, সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক সিয়াম ইসলাম,
অর্থ বিষয়ক সম্পাদক পারভেজ সুমন, কার্যকরী সদস্য আল শাহারিয়া জিম, জুয়েল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন আবু সালে মুসা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ