মোঃ সুমন ইসলাম
রংপুর প্রতিনিধি:
রংপুরে চাঞ্চল্যকর স্ত্রী হাজেরা কে পিটিয়ে হত্যা মামলার বাদীকে হুমকি ও হাজেরার স্বামী লম্পট সাহেব আলীর ফাঁসির দাবিতে মানব্বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নব্দীগঞ্জ গ্রামবাসীর আয়োজনে নব্দীগঞ্জ বাজারের সামনে ঘন্টাব্যাপি এ মানব্বন্ধনে বক্তব্য রাখেন, নব্দীগঞ্জ ইউপি চেয়ারম্যান নুর আলম, ব্যবসায়ী নেতা নুর ইসলাম, হাজেরার বড় ভাই ফজল আলি, বোন তাহমিনা বেগম প্রমুখ। এসময় আটক সাহেব আলীর ভাই অপর আসামী মানিক কে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন গ্রামবাসী।