রংপুর নগরীর ১৮ নং ওয়ার্ডে কেরানী পাড়ায় ওয়েস্টার্ন ক্যাসিন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মার্চ) দুপুরের দিকে ডিসির মোড় অফিসার্স ক্লাব সংলগ্নে এ রেস্টুরেন্ট উদ্বোধনের আয়েজন করে।
রংপুর শহরের প্রাণকেন্দ্রে নিরিবিলি পরিবেশে ওয়েস্টার্ন ক্যাসিন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে থাই, চাইনীজ, ইন্ডিয়ান, বাংলা, কন্টিনেনটাল এবং কনভেনশন সেন্টারে পার্টি, বিয়ের অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান, ইভেন্ট, সেমিনার, জন্মদিন অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। বিশেষ সুবিধা বাচ্চাদের খেলার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধাও রয়েছে।উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর বিভাগ হওয়ার পর থেকে রংপুর শহর দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখন রংপুর শহরে অনেকগুলো উন্নত মানের রেস্টুরেন্ট হচ্ছে। এই রেস্টুরেন্ট টা অনেক টাকা ব্যয় করে দিয়েছে। আশা করি তারা খাবার মানসম্মত ভাবে পরিচালনা করবে। যদি খাবার মানসম্মত ভাবে পরিচালনা করতে পারে। তাহলে অনেক রেস্টুরেন্টকে কাটিয়ে সমনের দিকে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তাদের যদি সিটি কর্পোরেশনের কোন দরকার হয়। আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পিবিআই এসপি এ বি এম জাকির হোসেন, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মুনতাসীর মামুন লাইকো, তাজহাট থানার পুলিশ পরিদর্শক (এসআই) এজিএস আল-আমিন, রেস্টুরেন্টের চেয়ারম্যান আব্দুল বাতেন, এমডি আরিফ সিদ্দিকী, ডাইরেক্টর আতিকুল হক, অঞ্জামুল আরেফিন আশিক, পরিচালনায় ও অপারেশন ম্যানেজার সুলতান মাহমুদ চঞ্চলসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।