আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে  ইয়াবাউদ্ধার-গ্রেফতার  ১, ইজি বাইক জব্দ

মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধিঃ

গতকাল (৭ জুলাই) বুধবার রাতে র‌্যাব-১৩ রংপুর  ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পার্শে ফুলবাড়ি টু ওয়াবদা বাজার (কুলাঘাট) গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবু মিয়া (৩২), জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ইজিবাইক জব্দ করা হয়।

র‌্যাব-১৩, রংপুর এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। র‌্যাব-১৩’র কর্মকর্তা জানান, তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ