আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরের পীরগাছায় এক শিশুর লাশ উদ্ধার 

মোঃ সুমন ইসলাম
রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় বাড়ির পাশের পুকুর থেকে আব্দুল আজিজ (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আজিজের চাচি নাজমা বেগমকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম। নিহত আব্দুল আজিজ উপজেলার পারুল ইউনিয়নের সিদাম বাজার এলাকার ওসমান গনির ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়,  মা মারা যাওয়ার পর থেকেই আব্দুল আজিজকে দাদি সালেহা বেগম দেখাশোনা করে আসছিল। বুধবার বিকালে হঠাৎ আব্দুল আজিজকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার ও আশেপাশের লোকজনকে জানায় তার দাদি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকালে বাড়ির পাশের পুকুর পাড়ে আজিজের জুতা দেখতে পায় এলাকাবাসী। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাত ২ টার দিকে আজিজের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজিজের চাচি একই এলাকার নুরু মিয়ার স্ত্রী নাজমা বেগমকে আটক করে পুলিশ।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, পুকুর থেকে আব্দুল আজিজ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার চাচি নাজমা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ