আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরের গঙ্গাচড়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরর গঙ্গাচড়ায় আজ শনিবার নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে। ‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্যকেন্দ্র হবে যতো ’ প্রতিপাদ্য দিবসটি উপলক্ষে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়াজন ও ইএসডিও জানো প্রকল্পের সহযাগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে সভাপতির বক্তব্য রাখেন উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদোস। ডাঃ (এমওডিসি) শামীম আহম্মেদের উপস্থাপনায় সভায় আরা বক্তব্য রাখেন জুনিয়র কনসালটট (গাইনি) ডাঃ নাভরা,

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিথিলা জাহান নুসরাত, নার্সিং সুপারভাইজার আরিফা খাতুন, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মাসুদ রানা প্রমুখ।

এছাড়া একই স্থানে জানো প্রকল্পের সহযাগিতায় আলোচনা শেষে সচেতন নাগরিক কমিটির বাস্তবায়ন দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাক্তার, নার্স, জানো প্রকল্পের প্রতিনিধিগণ সহ সাংবাদিক উপস্থিত ছিলন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ