সিয়াম রাজ,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন।
এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, রাবিয়া বেগম, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ওসি সুশান্ত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, মাজহারুল ইসলাম লেবু, লিয়াকত আলী, মোহাইমিন ইসলাম মারুফ, শহিদ চৌধুরী দ্বীপ, আব্দুল্লাহ আল হাদী, মোকাররম হোসেন সুজন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে তা বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।