বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১ টায় জেলা আওয়ামী কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
পরে চৌরাস্তা ও মণিহার ঘুরে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌরসভার মেয়র হায়দার গনী খান পলাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু ও হুমায়ুন কবীর কবু,
সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন।
সামির ইসলাম পিয়াস, মারুফ হোসেন খোকন, লুৎফুল কবীর বিজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ফিরোজ খান, জেলা পরিষদ সদস্য হাজেরা পারভীন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন মিঠু, সদস্য জাহিদুর রহমান লাবু।
কেরামত আলী,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, যুবলীগ নেতা আরাফাত রহমান বাসিত, জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহমেদ রিমু, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, মারুফ হাসান প্রমুখ।