নিজস্ব প্রতিবেদক :
যশোরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের আরবপুর ক্যান্টনমেন্ট কলেজ গেট রেলক্রসিং নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।নিহত কামাল হোসেন সদর উপজেলার ভেকুটিয়া কলোনী মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,নিহত কামাল হোসেন এদিন সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাই সাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে শহরের আরবপুর ক্যান্টনমেন্ট কলেজগেট রেল ক্রসিংয়ের সামনে ইটবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে পুলিশ ঘাতক ইট বোঝাই ট্রাকটি আটক করেছে।