মাহমুদুল হাসান, যশোর সদর প্রতিনিধি :
সোমবার বিকালে যশোর জেলা চৌগাছা থানার বেড়গোবিন্দরপুরে শ্মশানঘাটের পাটখেত হতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতনামা এই যুবকের মুখে কসটেপ লাগানো ছিলো তার আনুমানিক বয়স ৩০। স্থানীয় লোকজন দেখতে পেয়ে চৌগাছা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশ জানায় নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।