আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মৌলভীবাজারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাযিদুল আলম চৌধুরী শাহানের সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ এর সঞ্চালনায় র‍্যালি পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(০২জানুয়ারি) দুপুরে র‍্যালি টি মৌলভীবাজার প্রেসক্লাব থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক রুমেল আহমদ, ওবায়দূর রহমান নাহিদ, শেখ মুহিত, সদর উপজেলা আহবায়ক সাব্বির আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা ওয়ালিদ আহসান চৌধুরী, ফাহিমুর রহমান, তানভীর আহমদ, পৌর ছাত্রদল নেতা জুবায়ের আহমদ রাফি,ফুয়াদ হাসান দুরুদ,

মান্না আহমদ, আকিল আহমদ, রাজ্জাক আহমদ রাজু,সাকিব আহমদ, সৈয়দ আসেফ, জীবন আহমদ, তৌকির হোসেন ইমন, রাজনগর উপজেলা ছাত্রদল নেতা জুনেল আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান,

কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা,আনসার আহমদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ভুইয়া রাজন রেজা প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ