আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীন বরণ ও আনন্দ 

মোরেলগঞ্জ (বাগেরহাট)  প্রতিনিধিঃ
মোঃ এখলাস শেখ :
মোরেলগঞ্জে বুধবার সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একাদশ বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, বিএমটি বিভাগ, ব্যবসায় শিক্ষা এ চার বিভাগের নবাগত শিক্ষার্থীদের নিয়ে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএমটি বিভাগে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। বিএমটি’র বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক ,
সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন। সঞ্চালনায় ছিলেন প্রভাষক মো.জসিমউদ্দিন ।
একইভাবে অন্যান্যে বিভাগেও অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস ও বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক ।
পরে অধ্যক্ষপ্রফেসর নীতিশ বিশ্বাসের নেতৃত্ব কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের  সম্মিলিত এক র‍্যালি অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ