এসময় কলেজ অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের এক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আইসিটি সুবিধাসমৃদ্ধ ও যথাযথ শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
তাঁর সু্যোগ্য পুত্র ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা।
এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে দেশকে আধুনিক, উন্নত দেশ হিসেবে রূপান্তরের জন্য সবাইকে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
এ সময় উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে তিরি বলেন, আমাতের দেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলা। আর তাই আদর্শ পরবার, সমাজ, দেশ গড়তে তোমাদেরকে যথাযথ শিক্ষা নিয়ে তৈরি হতে হবে।
এমপি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে সর্বাধিক উন্নয়ন কর্মকাণ্ড সংগঠিত হয়েছে আওয়ামী লীগ সরকারের হাত ধরে। সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই একাডেমিক ভবন এর উজ্জ্বল দৃষ্টান্ত।
অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারন অর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী নেতা ইখতিয়ার হোসেন দিলাল, সিদ্দিকুর রহমান লাল পৌর-যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, শহীদুজ্জামান সাবু, যুবলীগ নেতা, দৈনিক দেশ সেবা পত্রিকার প্রতিনিধি মোঃএখলাস শেখ প্রমুখ।