খ.ম. নাজাকাত হোসেন সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শনিবার ৩য় ধাপের পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। মহিলা ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। সকাল ৮ টা থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুরের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কমলেও ২ টার পর বাড়ে ভোটারের সংখ্যা। বিশেষ করে মহিলা ভোটার। তবে একাধিক কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি ও প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে। তবে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী।
নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিপি, কোষ্টগার্ড, ডিবি সহ ছিল মোবাইল টিম। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সহ প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে ছিল। ৯টি কেন্দ্রে আনসার সদস্য ছিল ৮১ জন। এর মধ্যে অস্ত্রধারী পিসি এপিসি ১৮ জন ও সাধারণ সদস্য ৩৬ জন।
এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম মনিরুল হক তালুকদার। যার কারনে ৯টি ওয়ার্ডে শুধু কাউন্সিলর ও সুরক্ষিত আসনের নির্বাচনে ৫৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ’।