আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মোরেলগঞ্জে আওয়ামীলীগের  বিক্ষোভ  মিছিল ও  প্রতিবাদ সমাবেশ 

মোরেলগঞ্জ প্রতিনিধি, এখলাস শেখ:

সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে  স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের  নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০জুলাই)  সকালে  মোরেলগঞ্জ পৌর শহরস্থ সংসদ সদস্যের বাসভবন সম্মুখ থেকে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে  প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ  শেষে কাপুড়েপট্টিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি   এ্যাড.আমিরুল আলম মিলন বলেন, ‘ শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছি। আওয়ামীলীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র মানুষ বুঝে ফেলেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।’

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এম এমদাদুল হক, সহ-সভাপতি ও খাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মাস্টার সাইদুর রহমান, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ