আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মোরেলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মুকুলের ঝুলন্ত লাশ উদ্ধাদ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ মোঃ এখলাস শেখ :

বাগেরহাটের মোরেলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান মুকুলের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

মশিউর রহমান মুকুল মোরেলগঞ্জ সদর বাজারের রাইসা ক্লিনিক ও রাইসা মটরস এর স্বত্ত্বাধিকারী ছিলেন।

পারিবারিক ও ব্যবসায়িক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে অনেকে দাবি করেছেন। তার শিক্ষিকা স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হেলেনা বেগম জানান, তার স্বামী(মুকুল) করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা নেগেটিভ হলেও তার মানসিক সমস্যা শুরু হয়। সে কারনেই আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে থানার ওসি ইকবার বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ