আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মোটর সাইকেলের ধাক্কায় দুই আনসার সদস্যর মৃত্যু 

মাহমুদুল হাসান, যশোর  প্রতিনিধি :
মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটর সাইকেলের ধাক্কায় মোটর সাইকেলে থাকা দুইজন আনসার সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের আলীপুর নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় মোটরসাইকেলযোগে খুলনাগামি দু’ব্যক্তি সজোরে ট্রাকের পিছনে ধাক্কায় খায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং অপরজনকে হাসপাতালে পাঠানো হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. মুক্তাদিরুল হক শুভ জানান, দুর্ঘটনায়  ঘটনাস্থলেই আনসার সদস্য নজরুল ইসলাম (ব্যক্তিগত নং-৩১৬৯০)  মারা যান। অপর সদস্য শাহাদাৎ হোসেন (ব্যক্তিগত নং-১৯১৮০৪৯) হাসপাতালে নেয়ার পথে মারা যান। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল্লাহ জানান, ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’আনসার সদস্য নিহত হয়েছেন। তাদের কাছে থাকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুটি পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের বাড়ির ঠিকানা উদ্ধারের চেষ্টা এবং ট্রাকটিকে আটকে অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ