আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মেয়েকে ফিরে পেতে পুলিশের কাছে আকুতি 

মোঃ সুমন ইসলাম
রংপুর জেলা প্রতিনিধি :
রংপুরে নবম শ্রেণীর শিক্ষার্থী ২০ দিন থেকে নিখোঁজ, মেয়ের সন্ধান পেতে থানায় জিডি।
রংপুরে নবম শ্রেণীর শিক্ষার্র্থী নিখোঁজের ২১ দিন আজ। রংপুর নগরীর ৩২নং ওয়ার্ড মিলনপড়া এলাকার ফরিদা পারভীনের মেয়ে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারিহা নুসরাত এ্যানি (১৫), গত ২১ দিন থেকে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় গত ৯ জুন’২০২১ইং সাধারণ ডায়েরী করেছে তার মা ফরিদা পারভীন, সাধারণ ডায়েরী নং: ৪০০/২১। পরিবার ও সাধারণ ডায়েরী সূত্রে জানা যায় ফারিহা নুসরাত এ্যানি (১৫), রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নবম শ্রেণীর শিক্ষার্থী। করোনাকালীন সময়ে সে তার বাবার বাড়িতে অবস্থান করত এবং নগরীর লালবাগে প্রাইভেট পড়ত। গত ৪ জুন’২১  পূর্বের ন্যায় ফারিহা নুসরাত এ্যানি বিকাল ৩.৩০ মিনিটের দিকে লালবাগে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত বাসায় ফিরে নি। এমনকি কোথায় আছে, কেমন আছে, জীবিত নাকি মৃত তাও জানতে পারিনি ফারিহা নুসরাত এ্যানির বাবা-মা। তাই তারা সন্তানের সন্ধান পেতে আইন-শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবী জানিয়েছেন। পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে আমরা প্রযুক্তিগত দিক থেকে কাজ করছি, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান বের করতে আমরা তৎপর রয়েছি, আশা করছি তার সন্ধান আমরা দ্রুত পাওয়া যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ