আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মিয়াপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দুরুন্ত মিয়াপাড়া

মাহে আলম,কুড়িগ্রাম প্রতিনিধি:

মিয়াপাড়া মুক্ত বিহঙ্গ যুব সংঘ আয়োজিত মিয়াপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলাটি আজ বৃহস্পতিবার মুক্ত বিহঙ্গ মাঠে অনুষ্ঠিত হয়।আজকের ফাইনাল খেলায় দুরন্ত মিয়াপাড়ার মুখোমুখি হয়েছিল মিয়াপাড়া কিংস।
বৃষ্টি হওয়ার কারনে খেলাটি নির্ধারিত সময় অনূষ্ঠিত হতে বিলম্ব হয়।নির্ধারিত সময়ের খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়।
ট্রাইবেকারে দুরন্ত মিয়াপাড়া ২-১গোলের ব্যাবধানে মিয়াপড়া কিংসকে পরাজিত করেন।
যেখানেই বল সেখানেই ছিল দুরুন্ত মিয়াপাড়ার ওসমান। খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় ওসমান,সেরা গোলকিপার সিয়াম, সেরা গোলদাতা মারুফ এবং ম্যান অফ দা টুর্নামেন্ট হয় মোস্তফা।খেলা শেষে দুরুন্ত মিয়াপাড়ার অধিনায়ক নোমান মাহমুদ জিম কে পুরুস্কার তুলে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান,সিংগার কাইয়ুম চৌধুরী,প্রান্তিক,মাস্টার মাহে আলম চৌধুরী,আতিক,সজিব,প্রিন্স,ইমরান,সাগর,আশিক,মেহেদী,আরেফিন,নুর সহ আরোও অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ