মোঃ সাব্বির হোসেন,মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি:
গত ৭ই ফেব্রুয়ারী (সোমবার) সারা দেশে ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত, নির্বাচনে মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়ন এ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মিঠাপুকুর উপজেলার ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ১,২ও৩ নং ওয়ার্ডে সংরক্ষিত ইউপি সদস্য নির্বাচিত তৃতীয় লিঙ্গের মিতু।তৃতীয় লিঙ্গের মানুষ যে সমাজের কোনো বোঝা নয় তারাও দেশ ও দশের তরে কাজ করতে পারে সেটি আবারও প্রমাণ করলেন মিতু।
নির্বাচনের প্রাপ্ত ফলাফল এ দেখা যায় মিতু ৪৫৮০ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩৬৫৩ভোট পান।
উল্লেখ্য, এর আগেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিল তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম।