আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মিঠাপুকুরে পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু 

মোঃ সুমন ইসলাম 
রংপুর প্রতিনিধিঃ
মিঠাপুকুরের কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুর গ্রামে বাড়ির পাশে খালে নৌকায় চড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে রবিউল ইসলামের দুই জমজ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।রোববার (১৮) জুলাই ১১.৩০ এর দিকে কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুর গ্রামে  এ ঘটনা ঘটে। নিহিত দুই জমজ হলেন হাসান (৯) এবং হুসাইন (৯)।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  সকালে নাস্তা করে এক সঙ্গে খেলতে বের হয় শিশু দুটি। কিন্তু দীর্ঘক্ষন হয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি  শুরু করে দেয়।পরে বেলা ১১ টার দিকে এলাকাবাসি খালে শিশু দুটির লাশ দেখতে পেয়ে উদ্ধার করে। এ ঘটনা এলাকায় শোকের ছায়া পড়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ