আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মানব উন্নয়ন সংস্থা বাধনের উদ্যোগে গণশুনানী অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি, 
মোঃ এখলাস শেখ:
বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি মানব উন্নয়ন সংস্থা বাঁধনের আয়োজনে স্বাস্থ্য ও ইউনিয়ন সেবা বিষয়ক সচেতনামূলক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।  
সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল এর সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো : জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মো: দিলদার হোসেন, বাঁধন’র নির্বাহী পরিচালক মোঃ মঞ্জুরুল হাসান মিলন। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন  বাগেরহাট জেলা সমন্বয়কারি সোহাগ হাওলাদার, প্রকল্প সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির মোল্লা, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সুবিধাভোগী মহিদুল ইসলাম, কাকলী আক্তার প্রমুখ। এ গণশুনানীতে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সচীব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গ্রুপ সদস্য ও নাগরিক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ