আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মনিরামপুরে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে পরিচ্ছন্ন হতে হবে

মনিরামপুর (যশোর)প্রতিনিধি :

ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে পরিচ্ছন্ন হতে হবেজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে পরিচ্ছন্ন হতে হবে। মাদকাসক্ত ও চাঁদাবাজদের ছাত্রলীগের ঠাঁই না দেয়ার আহবান জানানো হয়।

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে প্রতিষ্ঠিত ছাত্রলীগের নেতা-কর্মীদের রাজনীতির পাশাপাশি লেখা-পড়ার ওপর জোর দিতে হবে।

রোববার সন্ধ্যায় মনিরামপুরের জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ছাত্রলীগের সাবেক নেতাদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

নবগঠিত কমিটির সভাপতি মাহমুদ হাসান রকির সভাপতিত্বে বক্তারা আরও বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে যারা অবাঞ্ছিত করার ঘোষণা দেয় তারা আর যাই হোক ছাত্রলীগের কর্মী হতে পারে না।

সাধারণ সম্পাদক রমেশ দেবনাথের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ও

সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিবহন শ্রমিক লীগের সহ-সভাপতি বাবুল করিম বাবলু, ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন,

সাবেক ছাত্রনেতা গোপাল মল্লিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মির্জা, সাবেক সাধারণ সম্পাদক সন্দীপ ঘোষ, সাবেক সভাপতি কাজী তাজাম্মুল হুসাইন টিটো, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান।
সভা শেষে একটা বিশাল মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ