আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মণিরামপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ফকিররাস্তা বাজার শাখার শুভ উদ্বোধন

 

মণিরামপুর (যশোর)প্রতিনিধি :

পল্লী সঞ্চয় ব্যাংকের ফকিররাস্তা বাজারে মোবাইল ব্যাংকিং ‘পল্লী লেনদেন’শাখার শুভ উদ্বোধন আজ বিকালে নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে।ফকিররাস্তা বাজারে এক ব্যাংকিং শাখার নতুন অফিসে নতুন যাত্রা শুরু হল।এ ব্যাংকে সঞ্চয় জমা,ঋৃণের কিস্তি জমা,মোবাইল রিচার্জ,বিদ্যাুৎ বিল গ্রহণ সহ ইত্যাদি ইত্যাদি সেবা প্রদান করা হবে বলে জানা গেছে।

এ আলোচনা সভা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপনা পরিচালক_মোঃ মাহতাবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের মনিরামপুর উপজেলা শাখার জুনিয়র অফিসার আবু মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ১২ নং শ্যামকুড় ইউনিয়ন শাখার মাঠ সহকারী শারমীন সুলতানা, মোঃ আসাদুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফকিররাস্তা বাজার শাখার ম্যানেজার মোঃ আলম।স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম বিশ্বাস,বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম,ছাত্রনেতা আবু সাঈদ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ