আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মটর সাইকেল- ট্রাক এর সাথে মুখােমুখি সংঘর্ষে নিহত-১

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, শরণখোলায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. সানি (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া সিংবাড়ি এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত যবুক খুলনার সোনাডাঙ্গার আ. মান্নান রানার ছেলে। ঘাতক কাভার্ডভ্যানসহ চালক ইউনুচ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

নিহত সানি শরণখোলার উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে নানা মান্নান তালুকদারের বাড়িতে থেকে লেখাপড়া তরতো। সে এবছর রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করেছে।

পরিবার সূত্রে জানা যায়, সানি দুপুরে মোটরসাইকেলে পহলানবাড়িতে যাচ্ছিল। সিংবাড়ি এলাকা পৌঁছালে বিপরিত দিক থেকে আসা শুভ এন্টারপ্রাইজ নামের একটি কম্পানির কাভার্ডভ্যানের (ঢাকা-মেট্রো-ট-২০-৭৯১১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার এবং কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। চালক ইউনুচ মিয়া বাগেরহাট সদরের হাবিব মিয়ার ছেলে। নিহতর পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ