মিয়াজান মিয়া (৪২) পেশায় একজন ভ্যান চালক। তিনি মিঠাপুকুর গড়ের মাথা – ফুলবাড়ী রাস্তায় নিয়মিত ভ্যান চালাতেন।
গত ২০.০১.২০২২ ইং আনুমানিক ১৬.৩০ ঘটিকায় ভিকটিম মৃত মিয়াজান মিয়া (৪২), পিতা- মৃত নমির উদ্দিন পাইকার , গ্রামের চেংমারী (পশ্চিমপাড়া), ০৮ নং চেংমারী ইউপি, থানা- মিঠাপুকুর , জেলা- রংপুর উক্ত ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বের হন।
এরপর আর বাসায় ফিরে আসে নাই। বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন সারারাত খোজাখুজি অব্যাহত রাখেন। পরের দিন ২১জানুয়ারি তারিখ সকাল ৭.টায় ভিকটিমের গাছের সাথে হাত-পা বাধা লাশ মিঠাপুকুর থানাধীন ০৮ নং চেংমারী ইউনিয়ন এর রামেশ্বরপুর গ্রামের মৃত কেরামত আলী মাস্টারের পুত্র ইমাম আলীর আম বাগান থেকে উদ্ধার করা হয়।
হত্যাকারীরা তাঁর ব্যাটারি চালিত ভ্যানটি এবং মোবাইল ফোনটি নিয়ে চলে যায়। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে উক্ত পরিবারে নেমে আসে শোকের ছায়া। বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার উক্ত হত্যাকান্ডটি বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হয়।
মৃত মিয়াজান মিয়ার বউ রোমানা বেগম ওরফে লালমাই (৩৬) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন- মামলা নং-২১।
মিঠাপুকুর থানা পুলিশ কালবিলম্ব না করে হত্যাকারীদের গ্রেফতার এবং ভিকটিমের লুট করে নিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ভ্যান উদ্ধারে অভিযানে নেমে পড়ে।
রংপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব ফেরদৌস আলী চৌধুরীর দক্ষ দিক-নির্দেশনায়, সার্কেল এএসপি মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, ( মিঠাপুকুর-পীরগঞ্জ) ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জাকির হোসেন ,
মিঠাপুকুর এর সরাসরি তদারকিতে এবং মিঠাপুকুর থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনামুল হক এর সার্বিক প্রচেষ্টা ও অন্যান্য অফিসার ও ফোর্সদের বিভিন্ন সহযোগিতায় ২ ফেব্রয়ারি দুপুর ১২.টায় মিঠাপুকুর থানাধীন রামেশ্বরপুর গ্রাম থেকে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ১। মোঃ মনিরুজ্জামান ওরফে মনির (১৭), পিতা- মোঃ আতিয়ার রহমান, গ্রাম রামেশ্বরপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুরকে আইনের হেফাজতে নেয়া হয়।
এরপর তার কাছ থেকে ভিকটিম মিয়াজান মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন টি উদ্ধার করা হয়। মনিরের দেখানোমতে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মাফলার উদ্ধার করা হয়।
মনিরকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্যমতে হত্যাকান্ডের সাথে জড়িত অপর আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ২। মোঃ মেহেদি হাসান ওরফে সানি (১৬), পিতা- মোতালেব হোসেন, গ্রাম-কাশিমপুর সরকারপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর কে অত্র থানাধীন কাশিমপুর সরকারপাড়া গ্রামে অভিযান পরিচালনা।
তার নিজ বাড়ি থেকে আইনের হেফাজতে নেয়া হয়। মেহেদি হাসানকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে রংপুর জেলার গংগাচড়া থানাধীন গজঘন্টা ইউনিয়ন এর একটি গ্যারেজ থেকে ভিকটিম মিয়াজানের চালিত ভ্যানটি উদ্ধার করে।
আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মনিরুজ্জামান এবং মেহেদি হাসান উভয়ই ইং ২০২১ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা খুব ভালো বন্ধু এবং একই সাথে চলাফেরা করে।
তাদের কাছে কোন টাকা না থাকায় তারা তাদের সমস্যার কথা তাদের প্রতিবেশী পলাতক আসামী মোঃ বুলবুল আহমেদ(২৬), পিতা- মোঃ মুকুল মিয়া, সাং- কাশিমপুর সরকারপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর কে জানায়।
তখন বুলবুল তাদের একটি পরিকল্পনার কথা বলে যে, তারা যাত্রীবেশি একটি ভ্যান ভাড়া করবে এবং এরপর নির্জন জায়গায় গিয়ে চালকের কাছ থেকে জোরপূর্বক ভ্যান কেড়ে নিয়ে যাবে। এরপর বুলবুল উক্ত ভ্যান বিক্রি করবে এবং এর বিনিময়ে বুলবুল তাদের প্রত্যেককে ৫০০০ (পাচ হাজার টাকা মাত্র) টাকা দিবে।
উক্ত পরিকল্পনা অনুযায়ী বুলবুল, মেহেদি এবং মনির ২০ জানুয়ারি তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মোসলেম বাজারে আসে কিন্তু সব ভ্যান চালক তাদের পরিচিত হওয়ায় তাদের উদ্দেশ্য সফল হচ্ছিল না। তবুও তারা তাদের শিকারের সন্ধানে অপেক্ষা করতে থাকে।
রাত আনুমানিক সারে ১১টায়ভিকটিম মিয়াজান মিয়া তার ভ্যান নিয়ে মোসলেম বাজারে আসলে মেহেদি, বুলবুল এবং মনির যাত্রীবেশে উক্ত ভ্যানে ওঠে পড়ে এবং পাগলারহাটের দিকে আসতে থাকে ।
এরপর পাগলার হাট আসার আগেই ভরসা কোম্পানিস্থ আমবাগানের পাশে নির্জন জায়গায় আসলে পুর্ব পরিকল্পনা অনুযায়ী বুলবুল তার মাফলার ভিকটিম মিয়াজানের গলায় পেচিয়ে ধরে এবং মিয়াজানসহ ভ্যানটি নিয়ে মুল রাস্তা থেকে ৩০০ মিটার দূরে আমবাগানে নিয়ে যায়।
এরপর গলায় মাফলার পেচিয়ে তিন জন মিলে মিয়াজানকে হত্যা করে। এরপর তারা মিয়াজানের হাত- পা তার ভ্যানে থাকা দড়ি দিয়ে বেধে আমগাছের সাথে লাশ বেধে রাখে। এরপর তারা ভ্যানটি নিয়ে রাতেই রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন গজঘন্টা এলাকায় চলে যায়।
পরের দিন ২১ জানুয়ারী তারা ভানটি বিক্রি করে নিজ বাসায় ফেরত আসে এবং স্বাভাবিক জীবন যাপন করতে থাকে। ২২ জানুয়ারী তারা মিয়াজানের নামাযের জানাযাতেও অংশগ্রহণ করে।
মিয়াজান এর হত্যাকারীরা গ্রেফতার হওয়ায় তার পরিবারসহ এলাকাবাসী খুবই খুশি হয়েছেন। গ্রেফতারকৃতরা আইনের সহিত সংঘাতে জড়িত শিশুরা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।