আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ভূরুঙ্গামারীতে লকডাউনে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা

আরিফুল ইসলাম জয় , কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী তে আজ ৫জুলাই, সোমবার কঠোর লকডাউনে বাজার মনিটরিং করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম, দোকান খোলা, মুখে মাস্ক না পরার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মার মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় সর্বমোট ৪৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এবং সহকারী কমিশনার ভূমী জাহাঙ্গীর আলম কর্তৃক ১৩ টি মামলায় ৪০০০ টাকা জরিমানা করেছে। এছাড়াও উপজেলার শাহীবাজার এলাকায় একটি কেরামবোর্ড জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সিময় বিজিবি, পুলিশ সদস্য ও আনছার সদস্য, ইএনও অফিসের অফিস সহকারী মঞ্জু উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ