আরিফুল ইসলাম জয় , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
করোনা সংক্রমন প্রতিরোধে মন্ত্রী পরিষদ ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের ৩য় দিনে কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। সারাদিন বৃষ্টি, তবুও ভূরুঙ্গামারী বাজার সহ বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকরে অভিযান পরিচালনা করেছে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মা। এসময় সরকারি নির্দেশ অমান্য করে অহেতুক বাইরে ঘোরাফেরা করা সহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতে বাংলাদেশ দন্ডবিধি বিভিন্ন ধারায় ১৬ টি মামলায় ৫৩’শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া জনগণকে সচেতন করতে ও করোনা সংক্রমন প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে বলেন। উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মা ও সহকারি কমিশনার ভূমী জাহাঙ্গীর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং জনসাধারনকে সচেতন করে।
এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলা ইউএনও অফিসের অফিস সহকারী মজুরুল ইসলাম, সহ বিজিবি, পুলিস সদস্য, আনছার সদস্য উপস্থিত থেকে সহযোগীতা করেন।