আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ভূরুঙ্গামারীতে মাদক সহ তিন মাদক কারবারি আটক

আরিফুল ইসলাম জয়,ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিশেষ অভিযানে ৩৩ পিছ ইয়াবা ও তিন গ্রাম হেরোইন সহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা যায় শনিবার (২২অক্টোবর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী বাজারে পশ্চিম পাশে আটক কৃত মাসুদুর রহমান ছোটন এর বাড়ি থেকে ৩ গ্রাম হেরোইন সহ দুই জন কে আকট করে।

আটককৃত হলো উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া ৭নং ওয়ার্ড মৃত আঃ সাত্তার এর পুত্র মাসুদুর রহমান ছোটন (৩২) ও-ভোটহাট ১নং ওয়ার্ডের আব্দুল মান্নানের পুত্র
রশিদুল হক রাজু (২০)।

অপরদিকে তিলাই ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা এলাকার মৃত আছমত উল্লাহর ছেলে আশরাফুল ওরফে চিনি (৪৮) কে নিজ বাড়ি থেকে ৩৩ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ ।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ