আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ভূরুঙ্গামারীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো একটি তাজা প্রাণ

আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই ড্রাম ট্রাক কেড়ে নিল এক মোটর সাইকেল আরোহীর প্রাণ। শনিবার সন্ধ‍্যা ৬.৪০ মিনিটের দিকে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড়ে এই দূর্ঘনাটি ঘটে।

এতে আপেল হোসেন (৩৫) নামের এক মোটর সাইকেলে আরোহীর মৃত‍্যু হয়। মৃত আপেল হোসেন উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের তেলের পাম্প সংলগ্ন এলাকার আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (০৫ মার্চ) সন্ধ্যা আপেল হোসেন মোটর সাইকেল যোগে সোনাহাট থেকে বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা ৬.৪৯ মিনিটের দিকে সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড়ে পৌছলে পিছন দিক থেকে একটি ড্রাম ট্রাক (রংপুর মেট্রো-ট- ১১০০১৭) পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি মোটর সাইকেলসহ ট্রাকের নীচে চলে যান এবং মারাত্মক ভাবে রক্তাক্ত হয়ে আহত হন।

এসময় স্থানীয়রা আহত আপেলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও ড্রাইভার কৌশল অবলম্বন করে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।হাসপাতালে নিয়ে আসার পথেই দূর্ঘটনায় আক্রান্ত ব‍্যক্তি মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ