মোঃ রাহিমুল ইসলাম হৃদয়,ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বৃহস্পতিবার (১৬মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকার খবিরুল ইসলাম নামের এক চালের ব্যবসায়ীর গোডাউন থেকে সরকারি ১৪৮ মন চাউল জব্দ করেন ভূরুঙ্গামারী থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খবিরুল ধান চাল কেনা বেচা করছে। হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে বিক্রি করতেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই নেওয়াজ এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি প্রতিনিধি দল বিশেষ অভিযান চালায়।
এ সময় (সাদ্দাম মোর) কামাত আঙ্গারীয়া এলাকায় চালের ব্যবসায়ী খবিরুল এর গোডাউন থেকে ১৪৮ মন(৫৯২০কেজি) চাল জব্দ করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন কে মুঠোফোনে একাধিকবার কলদিয়েও যোগাযোগ করা সম্ভব হয় নি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ই’নচার্জ নজরুল ইসলাম বলেন সরকারি চাউল সহ একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।