মোঃ রাহিমুল ইসলাম হৃদয়,ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিএনবি প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ বন্ধে যুব সংগঠন এবং সিএসও নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) দুপুর ১২ টায় ভূরুঙ্গামারী উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন।
বাল্য বিবাহের অশুভ পরিনাম এবং প্রতিরোধে করণীয় বিষয়ে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোঃ আমজাদ হোসেন, সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতি,
মোঃ কামরুল হোসেন, চেয়ারম্যান, তিলাই ইউনিয়ন পরিষদ, মোঃ মাহমুদুল হাসান,প্রজেক্ট কো-অর্ডিনেটর,সিএনবি প্রকল্প (এমজেএসকেএস) মোঃ ইলিয়াস আলী, টেকনিক্যাল অফিসার , ইয়ুথ লীড সিএনবি প্রকল্প (এমজেএসকেএস) প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, বাল্যবিবাহ বন্ধে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচী গ্রহণ করেছেন। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসায় সচেতনতামূলক সেমিনার করে , ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সামাজিক আন্দোলনের মাধ্যমে উপজেলা থেকে বাল্যবিবাহ কমিয়ে আনা সম্ভব বলে জানান তিনি ।
বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিবাহের প্রবনতা লক্ষ করা যায় প্রতিনিয়ত। তাই বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন; উপজেলা প্রশাসন এর উদ্যোগে বাল্যবিবাহ বন্ধে পুলিশ, ঈমাম, শিক্ষক, পুরোহিত, ঘটক, কাজীসহ সকল প্রতিনিধিদেরকে প্রতিনিয়ত অবগত করেন এবং যুব ফোরামের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে প্রায় তিন হাজার সতর্কীকরণ লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর প্রতিনিধিগন , ঘটক, কাজী, ইমাম, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সদস্যগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।