আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ একজন  আটক 

আরিফুল ইসলাম জয়,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫০ পিছ ইয়াবা সহ একজন কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকশ দল।
পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিন পাথরডুবি এলাকায় ৫০ পিছ ইয়াবা সহ আজাহার আলি(৫০) কে গ্রেফতার করা হয়।

আজাহার আলি উপজেলার দক্ষিণ পাথরডুবি এলাকায় নুর মোহাম্মদ এর পুত্র।
আজাহার আলির লুঙ্গির কোছ থেকে ৪০ পিছ গোলাপি রঙের ও ১০ পিছ কমলা রঙের ইয়াবা পাওয়া যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন
গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ