আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়,ভূরুঙ্গামারী প্রতিনিধি:

ভূরুঙ্গামারীতে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে
শুক্রবার (১০ মার্চ)
আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবারে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাট্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সমবেত হয়।

দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগণকে সচেতন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এনজিও প্রতিনিধি সহ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ