আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ভুরুঙ্গামারী উপজেলার গণ মাধ‍্যম কর্মীগন বৈশ‍ম‍্যের শিকার

নিজস্ব সংবাদদাতা ভুরুঙ্গামারীঃ

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় আমরা গণমাধ্যম কর্মীগন সাধারণ মানুষের কাছে বেশ সুনামের সাথে মানুষের পাশে থেকে কাজ করে আসছি। আমাদের এই উপজেলায় গরীব দুঃখী ও সাধারণ মানুষ ও নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি।

এই মানুষগুলোর সঙ্গে সুখে-দুখে বিপদে -আপদে পাশে থেকে বিভিন্ন কল‍্যান মুলক তথ্য দিয়ে পাশাপাশি উপজেলার সরকারি বেসরকারি আধা সরকারি সব ধরনের প্রতিষ্ঠানের সকল সঠিক তথ্য সংগ্রহ করে সেই তথ্য প্রকাশ করে আসছি যা এই মানুষগুলোর জন্য কল্যাণকর হচ্ছে।

আমাদের ভুরুঙ্গামারীতে গণমাধ্যম কর্মীদের পৃথক পৃথক চারটি ক্লাব/সংগঠন রয়েছে। ক্লাবগুলোর নাম হচ্ছে প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, ভুরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ প্রেস ক্লাব।

ভুরুঙ্গামারিতে চারটি ক্লাবের মধ্যে প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব অনেক বছর আগে প্রতিষ্ঠিত হয় যা বেশ সুনাম অর্জন করেছেন।

ইতিমধ্যে এবং বাকি দুটি প্রেসক্লাব প্রায় গত দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। পরের দুটি প্রেসক্লাবে প্রায় ১৮ জন গণমাধ্যম কর্মী আমরা রয়েছি।

যা উপজেলা প্রশাসনের সকল দপ্তরে গণমাধ্যম কর্মীর নাম,মোবাইল নাম্বার ও প্রেস ক্লাবের নামের তালিকা অবহিত করা হয়েছিলো। কিন্তু প্রশাসন থেকে সরকারি কোন প্রোগ্রাম, মাসিক মিটিং, প্রেস ব্রিফিং, সাংবাদিক সম্মেলন প্রথম দুটি ক্লাবকে অবগত করলেও আমাদেরকে পরের দুইটি সংগঠন কে কোন অনুষ্ঠানেই অবগত করেন না।

এতে করে সরকারের দেওয়া সঠিক তথ্য সময় মত আমরা জানতে পারি না। এতে করে আমরা সঠিক সময় সঠিক তথ্য এই উপজেলার মানুষের কাছে তুলে ধরতে না পাড়ায় অনেক সাধারণ মানুষ অনেক জায়গায় বিপদের মুখে পড়ছেন ও হেনস্থার শিকার হচ্ছেন।

অত্র জেলা/ উপজেলার সকল সরকারি কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই উপজেলার প্রশাসন যেন আমাদের প্রতিটি সংগঠন কে সকল প্রোগ্রামেই অবগত করেন সেই সুব্যবস্থা করতে হবে এই আশা ব্যক্ত করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ