আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ভুরুঙ্গামারীতে পুলিশি অভিযানে ৫ জুয়ারি আটক

আরিফুল ইসলাম জয় কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রোববার (২৩ মে) রাত ২ টায় অভিযান চালিয়ে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানা পুলিশ ২৩ মে গভীর রাতে আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে অভিযান চালায়। সেখান থেকে জুয়া খেলা অবস্থায় আজাহারুল ইসলাম(৩৫), আনিছুর (৩০), ছাত্তার (৬০), জিয়াউর(৩৫), রবিউল(৪৫) কে গ্রেফতার করে। তাদের সকলের বাড়ী আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ