আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বেনাপোল বন্দর দিয়ে পণ্য যাতায়াত বন্ধ

নয়ন সরদার, শার্শা উপজেলা প্রতিনিধি: 

ভারতের উত্তর ২৪ পরগণায় বিধানসভা নির্বাচন ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটিতে যশোরের বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে টানা দুদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দু’বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই রয়েছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও পচনশীল পণ্য। তবে এ পথে পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ থাকলেও বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া ও পাসপোর্টধারীযাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের বঁনগা থানায় বৃহস্পতিবার বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের মধ্যে বাণিজ্যিক নিরাপত্তা বিঘাত ঘটতে পারে। বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীরা এ পথে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির বলেন, বৃহস্পতিবার বঁনগা থানায় বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের কারণে ভারতীয় ব্যবসায়ীরা বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে। আর শুক্রবার আমাদের সরকারি ছুটির কারণে বাণিজ্য বন্ধ থাকবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড-আনলোডসহ পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ