আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বেনাপোলে পুলিশের হাতে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

শার্শা উপজেলা প্রতিনিধি :

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে আবু মুছা (৩৮) নামে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ভুয়া এনএসআই আবু মুছা যশোরের বাঁকড়া এলাকার মাজারুল ইসলামের ছেলে। পুলিশ জানান, এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা নামে ব্যক্তি একটা তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে পুলিশকে বেনাপোল বাজারে আসতে বলে। এ সময় এনএসআই আবু মুছার কাছে গিয়ে তদন্তের বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারিনি। পরে কর্থাবার্তায় সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নিয়ে আসা হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে ভুয়া এনএসআই প্রমাণিত হলে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। আগামীকাল (২১ ফেব্রুয়ারি) সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ