নিজস্ব প্রতিবেদক যশোর :
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংসদ সদস্য শাহীন চাকলাদারের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাকলাদার আর নেই। শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ৮ টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের কফিনে গার্ড অব অনার ও জানাজা শেষে কারবালা কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে।
কোভিড-১৯ এ আক্রান্ত আব্দুস সালাম চাকলাদারকে উন্নত চিকিৎসার জন্যে গত সোমবার হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। এর কদিন আগে তার শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস।
কোভিড-১৯ এ আক্রান্ত তার স্ত্রী যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাড়াপ্রতিবেশী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতাকর্মীর মাঝে নেমে আসে শোকের ছায়া। শহরের পুরাতন কসবাস্থ তার বাসভবনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যায় সকলে। সন্ধ্যায় হেলিকপ্টারযোগে আব্দুস সালাম চাকলাদারের মরদেহ যশোরে আনা হয়। জানাজায় দলমতের উর্ধ্বে এসে অংশ নেয় হাজারো মানুষ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আলাদা বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা হলেন, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন,যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশ, মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, আব্দুল খালেক, অ্যাড. আলী রায়হান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দীন আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু,আওয়ামী লীগ নেতা এসএম হুমায়ুন কবীর কবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, ফারুক আহমেদ কচি, অ্যাড. আবু সেলিম রানা, অধ্যক্ষ হারুন অর রশিদ, সুখেন মজুমদার, ফিরোজ খান, ওহিদুল ইসলাম তরফদার, জামান চৌধুরী, কামাল হোসেন, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এইচএম মুযহারুল ইসলাম মন্টু, সাবেক উপজেলা কমান্ডার নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলু, জেলা মিনি-ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ নূর মোহাম্মদ নুরু, সাধারণ সম্পাদক বিএম লক্ষী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড.সামছুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন, সহসভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম, আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সহদপ্তর সম্পাদক কামরুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, পৌর কৃষকলীগের সভাপতি এসএম আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সদর উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা লিন্টু প্রমুখ।